এই বিভাগের উদ্যোগে "সুভাষ স্মৃতি সেবানিকেতন"-এর নামে একটি বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্র পরিচালিত হয়। পাশাপাশি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বিশেষ মেডিক্যাল ক্লিনিক ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রয়োজন অনুযায়ী চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কলকাতার স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে।